বিদ্যালয়ের গর্ব — আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. অশোক সেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ শ্রদ্ধেয় ড. অশোক সেন পদার্থবিদ্যায় মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক অস্কার ক্লেইন পদক (Organizers: Jointly awarded annually by Stockholm University and the Nobel Committee for Physics of the Royal Swedish Academy of Sciences, Named after the renowned Swedish theoretical physicist Oskar Klein) অর্জন করে বিদ্যালয়ের গৌরব ও সম্মান বহুগুণে বৃদ্ধি করেছেন। তাঁর এই অসামান্য কৃতিত্বে আমরা সকলেই গর্বিত ও আনন্দিত।
বিশ্বের তাত্ত্বিক পদার্থবিদ্যার জগতে স্ট্রিং তত্ত্বের অন্যতম পথিকৃৎ হিসেবে ড. অশোক সেনের অবদান সুপরিচিত। আন্তর্জাতিক বিজ্ঞানমহলে তাঁর এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র দেশ তথা আমাদের বিদ্যালয়ের কাছে এক পরম গৌরবের বিষয়।
বিজ্ঞানজগতে অসামান্য সাফল্যের অধিকারী হয়েও তিনি অত্যন্ত নম্র, বিনয়ী ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। বিদ্যালয়ের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক আজও অটুট। বিদ্যালয়ের পদার্থবিদ্যার পরীক্ষাগারের আধুনিকীকরণ এবং একটি গ্যালারি কক্ষ নির্মাণে তাঁর অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আন্তরিক সহযোগিতা ও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা আমাদের সকলের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই গৌরবময় মুহূর্তে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধেয় ড. অশোক সেনকে জানাই আন্তরিক অভিনন্দন, অশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা।
তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থী ও তরুণ গবেষকদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস।
তিনি আমাদের বিদ্যালয়ের গর্ব, আমাদের অনুপ্রেরণা এবং আগামী প্রজন্মের কাছে এক উজ্জ্বল আদর্শ।
তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতের আরও সাফল্য কামনা করি।

সশ্রদ্ধ অভিনন্দন ও শুভেচ্ছান্তে,

বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দ।

Scroll to Top